Showing posts with label আমাদের প্রেম. Show all posts
Showing posts with label আমাদের প্রেম. Show all posts

আমাদের প্রেম

অনঢ় মোহের
ভেঙ্গে যাওয়া তোলপাড় সুখ আজ
ভবনে কষ্টের এলোমেলো সংসদ
জেগে থাকা শিরায় একাকী রক্ত
অনন্ত চুলায় ফোটে বিষন্ন সময়
তুমি আমি খুঁজি পোড়ো বাড়ী, ভেসে যাওয়া ডাল
ভাঙ্গা রাজপথ অথবা সামান্য পুরোনো গ্রাম।
হেঁটে যাওয়া নির্জন পথ আজ সুবিশাল সোচ্চার
বাতাসে ভাঙ্গে, রৌদ্রে ক্ষয় হয় প্রখর পাথর
পিঠ আজ পিচ ঢালা পথ,
ধৃষ্টতা বাধে বাসা উজাড় হেমন্তের ফসলের মাঠ।
তখনো জেগে থাকে চোখ
ঠোটে আঁকা অনাদ্র ভালবাসা
তুমি আমি তার পরও হয়ে উঠি আমরা।
বিপন্ন ওঁমে বেঁচে আছে আমাদের ঘ্রান আর এক থালা প্রেম।